ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষক বদলি নিতীমালাসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
  • আপলোড তারিখঃ 15-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 33893 জন
শিক্ষক বদলি নিতীমালাসহ  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: শিক্ষক বদলি নিতীমালাসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। 


বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলো।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ-এ এ তথ্য মতে  বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন  বিষয়েও   জানতে চান।


বৈঠকে উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, ‘প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থব্যয়  হচ্ছে। কিন্তু মূল যে উদ্দেশ্য-শিক্ষার মান বৃদ্ধি, সেটি সাধন হচ্ছে না । আমরা মূল্যায়ন করে স্কুলগুলোকে র‌্যাংকিং করছি। যেসব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নেয়া  হচ্ছে ।’

বৈঠকে উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, মূল্যায়নে দেখা গেছে যেসব স্কুলের মান ভালো সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও সহকারি শিক্ষকদের  সম্পর্ক-ব্যবহার বড় ধরনের ভূমিকা রাখছে। দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য আছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়   । বৈঠকে  প্রধান উপদেষ্টা প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন । 

  

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে অতিদ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেয় হয়। এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা।

তিনি জানান, ‘অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলায়, শহরের কাছে কোনো স্কুলে শিক্ষকরা বদলির জন্য চেষ্টা করে, তারা সুপারিশ-তদবির নিয়ে বিভিন্ন মহলে চেষ্টা করেন। এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রক্রিয়া থাকতে হবে। কেবল ওই প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বদলি হতে হবে।’


নিউজটি পোস্ট করেছেনঃ সেরা খবর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা