শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক তথ্য জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা। গত এক সপ্তাহে ইসরায়েলি হামলা হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত। এছাড়াও ইসরায়েলি হামলায় আহত হয়েছে কমপক্ষে ৩ হাজার ৫০০ জনেরও বেশি।
ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দিনের মধ্যে এবারই প্রথম ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে।
এদিকে, ইসরায়েল জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলো। আর আহত হয়েছে দুই হাজার ৫১৭ জন।
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা নবম দিনের মতো হামলা-পাল্টা হামলা চালায়। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করে।
সূত্র : বিবিসি।